মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক: শিক্ষাবৃত্তিতে আবেদন করুন
ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতি বছরের মত এ বছরও সারাদেশে এসএসসি বা দাখিল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির আয়োজন করেছে। যেখানে শিক্ষার্থীরা প্রতিমাসে ২৫০০ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি পেতে পারে। প্রতি বছরের মত এই বছরও এসএসসি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তিটির আবেদন নেওয়া শুরু করেছে বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য এই বৃত্তিটি শিক্ষার্থীদের প্রধান করা হয়ে থাকে।
মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক: শিক্ষাবৃত্তিতে আবেদন করুন
তবে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
শিক্ষাবৃত্তির জন্য আবেদন যোগ্যতা
এই শিক্ষা বৃত্তির জন্য এসএসসি ও সমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সিটি কর্পোরেশন এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে। একইভাবে জেলা শহর এলাকার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও জিপিএ-৫ পেতে হবে। তবে গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৮৩ নির্ধারণ করা হয়েছে।
এই শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য আরো বেশ কিছু নীতিমালা নির্ধারণ করেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। যার মধ্যে অন্যতম, সরকারি ভিত্তি ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তের জন্যই যোগ্য বলে বিবেচিত হবেন না।
এছাড়া গ্রামীন ও অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পুরো বৃত্তির ৯০% নির্ধারণ করা হয়েছে। ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ আরো জানিয়েছে বৃত্তির ৫০% ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে।
শিক্ষাবৃত্তির পরিমান:
আপনি যদি ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রদানকৃত বৃত্তির জন্য বিবেচিত হন তবে, এই বৃত্তির আওতায় উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পর্যায়ে আপনি এই সহায়তাটি পাবেন। তবে এই শিক্ষাবৃত্তি টি মাসে মাসে আপনাকে প্রদান করা হবে। প্রতিমাসে ২৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। এর পাশাপাশি পাঠ্যবইসহ অন্যান্য সংশ্লিষ্ট উপকরণের জন্য বছরে ২৫০০ টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য বছরে এক হাজার টাকা অনুদান দেওয়া হবে।
এই আবেদন প্রক্রিয়াটি সর্বপ্রথম অনলাইনে সাবমিট করতে হবে। আবেদন করার জন্য ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির স্ট্যান্ড কপি পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির স্ক্যান কপি এবং এসএসসি সমমান পরীক্ষার মার্কশিট ও সংসার পত্রের কফি অবশ্যই সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬ আবেদন করার শেষ দিন।
আবেদনের ধাপঃ
ডাচ্ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদনে প্রাইমারি সিলেকশন বা প্রাথমিক বাছাইকৃত শিক্ষার্থীদের ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত পোর্টালে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার ফাইনাল কফি সহ সকল ডকুমেন্ট সত্যতা যাচাইয়ের জন্য ব্যাংকের যেকোনো আউটলেট বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। এই এই কার্যক্রম চলবে ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ ই অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আবেদন করুন
ফলাফল প্রকাশঃ
চূড়ান্ত ফলাফল ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড বাংলাদেশের ওয়েবসাইটে এবং নির্ধারিত ফোটালে প্রকাশ করা হবে।
তবে লক্ষ্য নিয়ে বিষয় সরাসরি ডাকযোগ বা কুরিয়ার যোগে কোন আবেদন গ্রহণ করা হবে না।
সারসংক্ষেপঃ
ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি ২০২৬
ডাচ্-বাংলা ব্যাংক ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে পড়ার জন্য এই বৃত্তি প্রদান করছে।
১. আবেদনের যোগ্যতা (চতুর্থ বিষয় বাদে):
সিটি করপোরেশন এলাকা: ন্যূনতম GPA 5.00
জেলা শহর এলাকা: ন্যূনতম GPA 5.00
গ্রামীণ ও অনগ্রসর অঞ্চল: ন্যূনতম GPA 4.83
২. বৃত্তির পরিমাণ ও সুযোগ-সুবিধা:
মেয়াদ: ২ বছর (উচ্চমাধ্যমিক পর্যায়)
মাসিক ভাতা: ২,৫০০ টাকা
পাঠ্য উপকরণ অনুদান: বছরে ২,৫০০ টাকা
পোশাক-পরিচ্ছদ অনুদান: বছরে ১,০০০ টাকা
৩. বিশেষ নীতিমালা:
মোট বৃত্তির ৯০% গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের দেওয়া হবে।
মোট বৃত্তির ৫০% দেওয়া হবে ছাত্রীদে।
সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তিপ্রাপ্তরা আবেদন করতে পারবেন না।
৪. আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:
অনলাইনে আবেদন করার লিংক: app.dutchbanglabank.com/DBBLScholarship
প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি:
আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি
মা-বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবি
এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র (Marksheet) ও প্রশংসাপত্র (Testimonial)
৫. গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদনের শেষ সময়: ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক তালিকা প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬
কাগজপত্র যাচাইয়ের সময়: ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর ২০২৬ (ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হয়ে)
